বিশ্বাস থেকে শুরু, সেবায় পরিবর্তন

Needkin hero background

শুরু মিরপুরে,
গন্তব্য সারা বাংলাদেশ

NeedKin — বাংলাদেশের প্রথম হাইপারলোকাল রিভার্স মার্কেটপ্লেস,
যেখানে আপনার প্রয়োজনই সেবার সূচনা।

NeedKin কী এবং কিভাবে NeedKin এর সূচনা?

একজন অভিভাবক রাত ১১টায় ফেসবুক গ্রুপে পোস্ট দেন – “সন্তানের জন্য ভালো টিউটর চাই।”
পরের দিন সকালে দেখেন ৪৭টি কমেন্ট, কিন্তু কোনটি বিশ্বাসযোগ্য? কার কাছে যাবেন?
এই হতাশা থেকেই জন্ম নিয়েছে NeedKin।

আমরা বিশ্বাস করি – সেবা খোঁজা হওয়া উচিত সহজ, নিরাপদ এবং কমিশন-মুক্ত।
NeedKin হলো সেই প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রয়োজন লিখলেই
স্থানীয় যাচাইকৃত সেবাদাতারা সরাসরি আপনার কাছে আসেন –
কোনো দালাল নেই, কোনো লুকানো কমিশন নেই।

আমাদের যাত্রা শুরু হয়েছে মিরপুর, ঢাকা থেকে – টিউশন সেবা দিয়ে।
কিন্তু স্বপ্নটা বড়: সারা বাংলাদেশে প্রতিটি মানুষের দৈনন্দিন সেবার চাহিদা মেটানো আমাদের লক্ষ্য।

“NeedKin শুধু একটি অ্যাপ বা ওয়েবসাইট নয় –
এটি মানুষের মধ্যে বিশ্বাস তৈরির একটি আন্দোলন।
আমরা মধ্যস্বত্বভোগীদের যুগ শেষ করতে এসেছি।”

আমরা কোন সমস্যার কথা বলছি?

📌 টিউশন মিডিয়া সমস্যা: বাংলাদেশে প্রচলিত টিউশন মিডিয়াগুলো শিক্ষকের প্রথম মাসের বেতনের ৫০% থেকে ৮০% পর্যন্ত কমিশন নেয়। এর ফলে শিক্ষক ক্ষতিগ্রস্ত হন, অভিভাবকেরা ভুগেন।
📌 নিরাপত্তার সংকট: NID ভেরিফিকেশন ছাড়া অপরিচিত কাউকে বাসায় ডাকা একটি বড় ঝুঁকি। হোম সার্ভিস থেকে টিউটর – সবখানেই প্রশ্ন একটাই: “এই লোক কি বিশ্বাসযোগ্য?”
📌 ফেসবুক গ্রুপের বিশৃঙ্খলা: পোস্ট দিলে শতশত অপ্রাসঙ্গিক কমেন্ট আসে, কিন্তু সত্যিকারের দক্ষ ও যাচাইকৃত সেবাদাতা খুঁজে পাওয়া যায় না। সময় নষ্ট, মানসিক চাপ বাড়ে।

 

“এই তিনটি সমস্যার একমাত্র সমাধান: একটি যাচাইকৃত, কমিশন-মুক্ত, হাইপারলোকাল প্ল্যাটফর্ম – যার নাম NeedKin।”

NeedKin আপনার জন্য কী করে?

আমরা সেবার বাজারকে উল্টে দিয়েছি। এখন আর আপনাকে সেবা খুঁজতে হবে না – সেবাই আপনাকে খুঁজবে।

2

টিউশন সেবা

ক্লাস ১-১২ এর শিক্ষার্থীদের জন্য যাচাইকৃত, অভিজ্ঞ গৃহশিক্ষক খুঁজে পান মুহূর্তেই। কোনো মিডিয়া কমিশন নেই।

2

হোম সার্ভিস (আসছে)

ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, AC মেকানিক - NID ভেরিফাইড স্থানীয় দক্ষ টেকনিশিয়ান সরাসরি আপনার দরজায়।

3

বাড়ি ভাড়া (আসছে)

নিরাপদ এবং যাচাইকৃত রেন্টাল লিস্টিং। ভবিষ্যতে সারা বাংলাদেশ জুড়ে বাড়ি ভাড়ার ডিজিটাল সমাধান।

1

পুরনো পণ্য (আসছে)

বিশ্বস্ত C2C মার্কেটপ্লেস যেখানে আপনি সহজেই পুরনো পণ্য কিনতে বা বিক্রি করতে পারবেন।

মাত্র ৩টি সহজ ধাপে পেয়ে যান আপনার কাঙ্ক্ষিত সেবা

NeedKin-এ সেবা পাওয়া যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটাই সহজ।

1 - প্রয়োজন লিখুন

আপনার চাহিদা একটি সহজ ফর্মে পোস্ট করুন - বিনামূল্যে, মাত্র কয়েক মিনিটে।

2 - প্রোভাইডারগন সাড়া দেবে

ভেরিফাইড স্থানীয় সেবাদাতাগন সরাসরি আপনার পোস্টে রেসপন্স করবেন।

3 - সিদ্ধান্ত নিন

NID ভেরিফাইড প্রোভাইডারদের প্রোফাইল, রেটিং ও দক্ষতা দেখে আপনার পছন্দের প্রোভাইডার বেছে নিন।

Professional Team

team4
Austin Benno

Founder & CEO

team3
Austin Benno

Founder & CEO

team2
Austin Benno

Founder & CEO

team1
Austin Benno

Founder & CEO

যে মূল্যবোধ আমাদের চালিকা শক্তি

আমাদের বিশ্বাস